
প্রকাশিত ২৩, সেপ্টেম্বর,২০২১
আন্তর্জাতিক অনলাইন ডেস্কঃ
রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ৬ আরোহী নিহত। রাশিয়ার পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়েছে বিমানটি।
রাশিয়ার পূর্বাঞ্চলে একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা ছয় আরোহী মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানান।
গত বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এএন-২৬ প্লেনটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে হারিয়ে যায়। পরে খাবারোভস্ক এলাকায় বিধ্বস্ত হওয়ার বিষয়টি নজরে আসে।
ছবিতে দেখা গেছে, ঘটনাস্থলে বিমানের ধ্বংসাবশেষ ও গাছের ডাল ভেঙে ছড়িয়ে আছে।
খাবারোভস্ক অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই। এতে ছয়জন ছিলেন।
এএন-২৬ বা আন্তনভ প্লেনগুলো সোভিয়েত আমলে নির্মিত হয়েছিল। যা এখনও বেসামরিক ও সামরিক পরিবহনের জন্য ব্যবহৃত হয়।
সূত্র: রয়টার্স, নিউজ ১৮


