
প্রকাশিত,২২, সেপ্টেম্বর,২০২১
নিজস্ব প্রতিবেদক ঃ
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট দেশে করোনায় মারা গেলেন ২৭ হাজার ৩১৩ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৭৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জন। গত ২৪ ঘন্টায় ২৮ হাজার
৭৩৬টি নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৪.৭৯ শতাংশ। বুধবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৩১৩ জনে।
৩৬ জনের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ১৯ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৩০ জন, বেসরকারি হাসপাতালে পাঁচজন ও বাড়িতে একজনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


