
প্রকাশিত,১৮, সেপ্টেম্বর,২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের, সাইন্দাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, গত অর্থবছরে রিপিয়ারিং এর জন্য সরকারের বরাদ্দকৃত ২ লক্ষ টাকার কাজ না করে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন স্কুলের বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও নানা অজুহাতে কোন কাজ না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করেছে।
স্কুলের প্রধান শিক্ষিকা বেগম শামসুন্নাহার আকন্দ, সরকারের দেওয়া বরাদ্দের অর্থ দিয়ে স্কুলের উন্নয়নমূলক কাজ করেছি বলে দাবি করেন।
প্রধান শিক্ষিকা বেগম শামসুন্নাহার আকন্দ, বলেন সরকার বরাদ্দকৃত ২ লক্ষ টাকা ও৫০ হাজার টাকা করণা মহামারীর আসবাবপত্রের জন্য পেয়ে স্কুলের আসবাবপত্র, ব্রাঞ্চ, চেয়ার মেরামত কাজে ব্যয় করেছি।
তবে এ দাবীর সাথে বাস্তবের কোন মিল খুঁজে পাওয়া যায়নি।
বরং উনি কোন প্রকার রিপিয়ারিং, আসবাবপত্র, বেঞ্চ, কোন প্রকার নতুন আসবাবপত্র খুঁজে পাওয়া যাযনি। বরাদ্দকৃত টাকা কি কি কাজে ব্যবহার করা হয়েছে তারও কোনো সদুত্তর দিতে পারেনি প্রধান শিক্ষিকা।
এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম রনির মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন,এত দিন স্কুল বন্ধ থাকায় পরিদর্শনে যাইতে পারিনি।
পরিদর্শন করে অনিয়মের সততা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


