
প্রকাশিত,০৮, সেপ্টেম্বর,২০২১
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক, জননেতা জনাব তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে এক দোয়া মাহফিল ও নিরন্ন পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার ৮সেপ্টেম্বর ২০২১ইং বিকাল ৫টায় খুলনা মহানগরীর খালিশপুর থানার অন্তর্গত লিবার্টি সিনেমা হলের সামনে তরুণ বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় এবং খালিশপুর থানা যুবদলের তত্বাবধানে থানার ৫০০অসহায় ও নিরন্ন পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এর আগে জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনা মহানগর যুবদলের ১নং সহ সভাপতি সৈয়দ মেহেদী মাসুদ সেন্টুর সভাপতিত্বে এবং খালিশপুর থানা যুবদল নেতা মোঃ নাজমুল হোসেন বাবুর সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির অন্যতম সহ সভাপতি স ম আব্দুর রহমান।


