
প্রকাশিত,২৬, আগস্ট,২০২১
সজীব সরকার, মুক্তাগাছা, ময়মনসিংহ ঃ
আজ ২৬ আগষ্ট, বৃহস্প্রতিবার, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের বিন্নাকুরি গ্রামে মুক্তাগাছা হেল্পলাইন এর উদ্যোগে বিনামুল্যে করোনা টিকা রেজিষ্ট্রেশন ও টিকা কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বৃষ্টিতে ভিজে করোনা ভ্যাক্সিন রেজিষ্ট্রেশন করতে এসেছেন শত শত নারী পুরুষ। অত্যন্ত প্রতিকুল আবহাওয়াতেও, দুল্লা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ভ্যাক্সিনেশন রেজিষ্ট্রেশন করতে গ্রামবাসীদের ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। বাড়ির পাশেই রেজিষ্ট্রেশন করতে পারায় জনগণের মনে উচ্ছ্বাস দেখা গেছে।
জানতে চাইলে এই রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্যোক্তা
ও মুক্তাগাছা হেল্পলাইন এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাজাদুল করিম জানান, শহরের অধিকাংশ জনগণ নিজেরাই ভ্যাক্সিনেশন রেজিষ্ট্রেশন করতে পারে।
আর গ্রামের প্রত্যন্ত অঞ্চলে সবজায়গাতে ডিজিটাল সেন্টার না থাকায় সাধারণ মানুষের দূর দুরান্তে গিয়ে রেজিষ্ট্রেশন করতে হয়। প্রযুক্তির বাইরে থাকা মানুষদের এখনো স্বতঃস্ফূর্তভাবে টিকার আওতায় আনা সম্ভব হয়নি। সরকারের পক্ষ থেকেও এ নিয়ে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। অনেক মানুষের কাছে টিকা না নেওয়ার কারণ জানতে চাইলে অনলাইন রেজিস্ট্রেশন নিয়ে জটিলতার কথা বলছেন।
তাছাড়া এই রেজিষ্ট্রেশন নিয়ে চলে নানা রকম ব্যাবসা। গ্রামে দেখা যায় অনেক কম্পিউটার কম্পোজ দোকানীরা ১০০ টাকা পর্যন্ত নিচ্ছে টিকার রেজিষ্ট্রেশন করতে। বিষয় টি আমাদের ভাবিয়ে তুলে, বিষয় টি নিয়ে মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এর পরামর্শ নিই। উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়। তবে আমরা প্রথমে চেষ্টা করছি সামাজিক ভাবে সমাজের দায়িত্বশীলদের নিয়ে স্ব-উদ্যোগে এই ধরনের সচেতনতা মুলক ও জনকল্যাণ মুলক কাজের উদ্যোগ গ্রহণ করে সচেতনতা তৈরি করে এই ধরনের কাজে সমাজের সচেতন মহলকে উদ্ভুদ্ধ করতে।
আমাদের উদ্যোগের উদ্দেশ্য ছিলো মানুষকে সচেতন করা, রেজিষ্ট্রেশন সহজতর করা ও সেই সাথে এলাকাবাসীদের এই ধরনের কাজে উদ্ভুদ্ধ করা। একদিনের অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০০ মানুষকে সেবা দেওয়া সম্ভব। কিন্তু এলাকার দায়িত্বশীলরা যদি নিজ উদ্যোগে এই ধরনের জনকল্যাণমুখী কাজ গুলোর উদ্যোগ গ্রহণ করেন, আমাদের মুক্তাগাছা বহুলাংশে এগিয়ে যাবে।
উক্ত ভ্যাক্সিনেশন রেজিষ্ট্রেশন প্রোগ্রামের কাজে সহযোগিতা করেন দুল্লা ইউনিয়নের সচেতন নাগরিক ও প্রভাষক মুহাম্মদ বকুল হোসেন ও এলাকাবাসী। আলী হাসান যিনি ভিন্ন-উপজেলার বাসীন্দা হয়েও নিজে উপস্থিত হয়ে সাপোর্ট দিয়েছেন উক্ত অনুষ্ঠানে।
মুক্তাগাছা হেল্পলাইন এর পক্ষ থেকে মুক্তাগাছা উপজেলার সকল নাগরিকদের করোনা টিকা রেজিষ্ট্রেশন করতে ও টিকা নিতে অনুরোধ করা হয়েছে। টিকা নিন সুস্থ থাকুন!


