print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৪, আগস্ট,২০২১

নিজস্ব প্রতিবেদক ঃ

সারা দেশে করুণা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী হতে শুরু করেছে।
দেশ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৩ হাজার ৯৮৮ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৮৮৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ১২ হাজার ২১৮ জন।
মৃত ১৭৮ জনের মধ্যে পুরুষ ১০৯ জন ও ৬৯ জন নারী।

শনিবার (১৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন সাত হাজার ৮০৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন।

নতুন পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.৬৬ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।