
প্রকাশিত,১০, আগস্ট,২০২১
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
আজ নেত্রকোণা জেলা পুলিশ সুপার কার্যালয়ে অপরাধ বিষয়ক মাসিক সভা অনুস্টিত হয়। নেত্রকোণা জেলার আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য স্ব স্ব থানার অফিসার ইনচার্জ ওসিদের নির্দেশ প্রদান করেন জেলার সম্মানিত সু্যোগ্য পুলিশ সুপার(এসপি) আকবর আলী মুন্সী।
তিনি জেলা উপজেলার পুলিশ সদস্যদের উদ্যেশে বলেন আপনার জনগনের জান-মাল নিরাপত্তা রাখবেন এবং কোন অপরাধ যেন সংগঠিত না হয় সে দিকে খেয়াল রাখবেন। তিনি আরো বলেন, জুয়া,মাদক ব্যাপারে কোন ছাড় নেই।
সে যেই হোক গ্রেফতার করে আদালতে প্রেরণ করবেন। গত জুলাই মাসে আইন-শৃঙ্খলা কৃতিত্ব অবদান রাখায় নেত্রকোণা জেলা গোয়েন্দা সেলের ইন্সপেক্টর ওসি এটিএম মাহমুদুল হক, শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আকতার হোসেন এবং গোয়েন্দা সেলের এএসআই আবুল হোসেনকে পুরস্কৃত করেন। অন্যদের মাঝে উপস্তিত ছিলেন নেত্রকোণা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গণ।


