print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৮, আগস্ট,২০২১

অনলাইন ডেস্ক ঃ

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, আনুষ্টানিক বিদায় বলতে আসেন, কালো একটা মাস্ক পরে ঢুকলেন প্রেস কনফারেন্স রুমে। পৃথিবীজুড়ে কোটি মানুষ আছে তার অপেক্ষায়। নিশ্চয়ই জানেন মেসি? তবুও তো নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেন না একটুও। কাঁদতে শুরু করলেন। কথাই বলতে পারলেন না অনেকক্ষণ।

স্বামীর এমন অবস্থায় এগিয়ে আসলেন স্ত্রী আন্তেনেল্লো রোকুজ্জে। টিস্যুটা দিলেন তার কাছে। চোখ মুছতে মেসি নিলেন সেটি। অনেকক্ষণ পর কথা বলতে শুরু করলেন আর্জেন্টাইন তারকা। পুরো পৃৃথিবীকে স্বাক্ষী রেখে বললেন, ‘এটা আমার জন্য অনেক কঠিন’।

২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে মেসিকে ছাড়ার ঘোষণা দেয় বার্সেলোনা। তারা জানায়, নতুন চুক্তির জন্য প্রস্তুত দুই ক্লাবই। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় লা লিগার অবকাঠামোগত বাধ্যবাধকতা। পরে সংবাদ সম্মেলনে এসে সেটি ব্যাখ্যা করেন ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা।

উল্লেখ্য, ছোট্ট একটা বিবৃতি দিয়ে মেসির বিদায়ের কথা জানিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। ৯৯ শব্দের ওই বিবৃতির মাধ্যমেই ২১ বছরের সম্পর্কের ইতি ঘটেছে। এক সময়ে বলা হতো মেসি ও বার্সা একই আত্মা। সেই একই আত্মা আলাদা হয়েছে।

বার্সায় স্বপ্নের মতো সময় কাটিয়েছেন মেসি। জিতেছেন ১১ লা লিগা, ৮ স্প্যানিশ সুপার কাপ, ৬ কোপা দেলরে ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ। ২০০৪ সাল থেকে ২০২১ এই সময়ে বার্সার হয়ে খেলে মেসি করেছেন ৭০৯ গোল। ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। সর্বকালের সেরা খেলোয়াড়ও বলা যায়। সেই মেসি এবার ছাড়ছেন ক্লাব। ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের একটির ইতি ঘটছে!
কাপ জেতার রেকর্ড অতীত হয়ে গেল। এই পরিসংখ্যান আর এগোবে না মেসিকে আর খেলতে দেখা যাবে না বার্সেলোনার হয়ে।