
মোঃ বাবুল নেত্রকোণা থেকে:
তপ্ত,রৌদ্র প্রচন্ড গরম ঘড়ির কাটায় তখন বিকাল ৫টা। ৭২ বছরের বৃদ্ধ আব্দুস সালাম প্যাডেল চালিত রিক্সায় অন্যের বাড়িতে চালের বস্তা দিতে গিয়ে গরমে হাপিয়ে পড়ছে আর সেই দৃশ্য গাড়ি থেকে দেখে আবেগপ্রবণ হয়েই নেমে যান নেত্রকোণা জেলার সদর উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) মাহমুদা আক্তার।
প্রথমে ইউএনও মাহমুদা কে দেখে বয়োবৃদ্ধ সালাম ভয়ে পেয়ে যান পরক্ষণে ইউএনও জিজ্ঞেস করেন চাচা এই বয়সে পায়ের প্যাডেল চালিত রিক্সা চালান কেন…? উত্তরে সালাম বলেন রিক্সা না।চালালে ভাত পাইমু কই…? ইউএনও জিজ্ঞেস করলেন আপনার ছেলে-মেয়ে নেই উত্তরে খুব কস্টেই বলেন আছে ৫ ছেলে-মেয়ে, মায়া ওরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত এমনকি বুড়াবুড়ির খবর পর্যন্ত নেয় না।
এই কথা শুনার পর ইউএনও মাহমুদা আক্তার নিজের গাড়ি থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য ত্রাণ তুলে দেন এবং বয়স্ক ভাতা পাওয়ার জন্য প্রতিশ্রুতি দেন।
এ প্রসংগে জানতে চাইলে সদর উপজেলার মানবিক ইউএনও মাহমুদা আক্তার বলেন, যে পিতা জন্ম দিয়েছে লালন-পালন করেছে বিয়ে করিয়েছে কিন্তু আফসোস ৫ জন ছেলে-মেয়ে থাকা স্বত্তেও ৭২ বছররে বয়োবৃদ্ধ মানুষের কপালে দুমুঠো ভাত জুটে না।
আমি বৃদ্ধ আব্দুস সালাম চাচার জন্য বয়স্ক ভাতার ব্যবস্তা করে দিবো অতিশিগ্রই। তিনি আবেগপ্রবণ হয়ে জানান, না জানি আর কত সালাম এই ভাবে ছেলে মেয়েদের যন্ত্রনা তাদের জীবন জরাজীর্ণ।


