
প্রকাশিত,০৫, আগস্ট,২০২১
মোঃ বাবুল নেত্রকোণা ঃ
আজ ৫ই আগস্ট জাতীর পিতার শেখ মুজিবর রহমানের জৈস্ট্য পূত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে এবং উনার আত্মার শান্তি কামনা করে নেত্রকোণার দলপা ইউনিয়নের রামপুরে প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা করেন নেত্রকোণা জেলার সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধার সন্তান একেএম আজহারুল ইসলাম অরুন।
এ সময় উপস্তিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিদ্বয়, তরুণ সমাজ সেবক সহ অনেকেই। এ বিষয়ে মানবতার ফেরিওয়ালা একেএম আজহারুল ইসলাম অরুন দেশ-সময় কে বলেন, আজ আমার পিতার সু্যোগ্য সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন মরহুম শেখ কামালের জন্মদিনে গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করি এবং উনার আত্মার মাগফিরাত কামনা করি।


