
প্রকাশিত,০৩,আগস্ট,২০২১
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল পৌরসভার ৭নং ওয়ার্ডের রাস্তার বেহাল দশা ড্রেনের ময়লা রাস্তার উপরে উঠিয়ে রাখার কারনে ময়লার গন্ধে অতিষ্ট এলাকাবাসি,কমিশনার মহাদয়ের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয় সুশিল সমাজ।স্থানীয় গ্রাম বাসি জানান,আমরা সাধারণ জনগণ জনপ্রতিনিধি তথা তুফান সাহেবের কাছে টাকা পয়সা চাল ডাল এসব কিছু চাইনা,আমরা চাই এলাকার উন্নয়ন,আমরা চাই সুস্থ্যভাবে একটু বেঁচে থাকতে।আমাদের রোডে লাইন আছে কিন্তু খাম্বায় লাইট নাই বা লাইট নষ্ট হয়ে গেছে।
রাস্তা ঘাটের অবস্থা খুবই খারাপ অল্প বৃষ্টিতে রাস্তায় পানি জমে যায়,কবরস্থান সংলগ্ন রাস্তার উপর ড্রেনের স্লাপ এবং ড্রেনের ময়লা উঠিয়ে রেখেছে রাস্তার উপরে একারনে বৃষ্টির পানিতে ময়লা ছড়িয়ে পড়লে বের হয় দূর্গন্ধ,এলাকায় দূরগন্ধে মানুষ চলাফেরা করতে পারছে না।করোনা মহামারীর মধ্য আবার ময়লা আবর্জন রাস্তার উপরে উঠিয়ে রাখায় এবং সেই ময়লা বৃষ্টির পানিতে চারিদিকে ছড়িয়ে পড়ছে।ময়লা আবর্জনার কারনে ডেঙ্গু মশার প্রভাব বেড়ে চলেছে যার কারনে,ডেঙ্গু ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগের ঝুকিতে রয়েছে গ্রামবাসি।
পৌর মেয়র ও এহসান হাবিব তুফান কমিশনারের সুদৃষ্টি কামনা করে অতি বিনয়ের সাথে গ্রামবাসি জানান,দ্রুত রাস্তার রোড লাইট মেরামত করা খুবই জরুরি,কারন এখন সময় খুব শচনীয় চোঁর অপরাধিরা সক্রীও,প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।এদিকে অল্প বৃষ্টিতে রাস্তায় পানি জমে যেমন রাস্তার ক্ষতি হচ্ছে তেমন চলাচলে ভোগান্তির শিকার হচ্ছে গ্রামবাসি।শিবশংকর স্কুলের পাশে ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং পুরা ৭নং ওয়ার্ডে অল্প বৃষ্টিতে রাস্তাঘাটে পানি জমে থাকায় চলাচলের অনউপযোগী হয়ে পড়েছে।


