
প্রকাশিত,১২, জুলাই,২০২১
মোঃ জিকরুল হকঃ
এ্যাড.হাজি সাইফুল ইসলাম যিনি কোভিড নাইনটিন উপলক্ষে গঠিত কমিটির সদস্য সচিব,দিনাজপুর আওয়ামী আইন সহায়তা কমিটির সদস্য সচিব,
প্রস্তাবিত
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কমিটি সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখা কার্যকরী কমিটির অন্যতম সদস্য,২০০৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত দিনাজপুর জেলা যুবলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক,দিনাজপুর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি,দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক,নোটারি পাবলিক সমগ্র বাংলাদেশ, আইন উপদেষ্টা দৈনিক উত্তরবাংলা ও সাপ্তাহিক জাগো রংপুর।
তার মতো একজন রাস্ট্রের গুরুত্বপূর্ণ ব্যাক্তি কোভিড নাইনটিন পরীক্ষার জন্য
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে নমুনা দিয়েছিলেন। অথচ ১৭ দিন অতিবাহিত হয়ে গেলেও রিপোর্ট
এখনো হাতে পাননি।
তাহলে সাধারণ মানুষের অবস্থা কি? তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,সেখানে বারবার যোগাযোগ করার পরে তারা যে বিষয়টি বলেছেন,দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর দৈনিক পরীক্ষার সম্ভব ১৮৮ জন। কিন্তু এখানে প্রতিদিন নমুনা সংগ্রহ করা হচ্ছে দেড় হাজার থেকে দুই হাজার জনের। এই ১৮৮ জনের উপরে যেগুলো সেগুলো নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে। কাজেই ঢাকা থেকে রেজাল্ট না আসা পর্যন্ত আমাদের জানানো সম্ভব না। আমার বোধগম্য নয় ঢাকা থেকে এই নমুনা পরীক্ষা হয়ে রিপোর্ট আসতে কত দিন লাগে?
ক্লাস নাইনে ট্রান্সেলেশন মুখস্ত করেছিলাম!”ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল”। ততদিনেই সেই অবস্থা হইবে কিনা?
নমুনা দিয়েছিলেন গত ২৬ জুন।অথচ আজ ১২ জুলাই। ১৭ দিন হতে চল্লো,অদ্যাবধি নমুনা পরীক্ষার রেজাল্ট পাননি তিনি।একটি রিপোর্ট আসতে কি ১৭ দিন লাগার কথা? ইতোমধ্যেই তিনি সন্দেহের উপর ভিত্তি করে কিছু কিছু উপসর্গ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শে করোনার ঔষধ সেবন করে শারীরিকভাবে সুস্থ এবং সম্পূর্ণ সুস্থ অনুভব করছেন।


