print news || Dailydeshsomoy

প্রকাশিত,১০, জুলাই,২০২

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ

নড়াইলে ১২৯৫ বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নে কর্মহীন অসহায় দিনমুজুর শ্রমিকদের মাঝে এক্সপ্রেস ফাউন্ডেশন ও নড়াইল জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০০ শত প্যাকেট খাদ্যসামগ্রী বিতারন করেন,এ্ক্সপ্রেস ফাউন্ডেশন ও নড়াইল জেলা প্রশাসন।

আজ (১০ জুলাই) শনিবার দুপুরে নড়াইলের গর্ব মাশরাফী বিন মোর্তুজার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ও নড়াইল জেলা প্রশাসনের পক্ষ থেকে নড়াইল নতুন বাস টার্মিনালে এ খাদ্যসামগ্রী শ্রমিকদের মধ্যে বিতারণ করা হয়।দেশের ন্যায় নড়াইলেও করোনা মহামারী রুপ ধারন করায় অসহায় হয়ে পড়েছে শ্রমিকবৃন্দ,বিগত এক বছর ধরেই করোনার ভাইরাসের কারনে গণপরিবহন,দুরপাল্লার পরিবহন বন্ধ থাকায় শ্রমিকগণ অসহায়ের মধ্যে জীবন যাঁপন করছেন,মাঝে মধ্যে গণপরিবহন,দুরপাল্লার বাস স্বাস্থ্যবিধী মেনে চলাচল করলেও করোনা ভাইরাসের প্রভাব বৃদ্ধির লক্ষে আবারও বন্ধ হয়ে যায় গণপরিবহন সহ অন্নান্য যানবাহন।তারই ধারাবাহীকতায় নড়াইলের শ্রমিকগণ অসহায় অবস্থায় পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিনযাঁপন করছেন।কর্মহীন অসহায় দিনমুজুর শ্রমিকদের মাঝে এক্সপ্রেস ফাউন্ডেশন ও জেলা প্রশাসনে পক্ষ থেকে ৪০০ শত প্যাকেট খাদ্যসামগ্রী বিতারনের সময় উপস্থিত ছিলেন,
,বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জেল সিকদার,সাধারণ সম্পাদক সাদেক হোসেন খান,বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ও নড়াইল জেলা আওয়ামী-লীগের সাংগঠনিক সম্পাদক মো: সর্দার আলমঙ্গীর হোসেন,৩নং মহিসখোলা ওয়ার্ডের প্যানেল মেয়র মো:জহিরুল হক,বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী মো:মশিয়ার বিশ্বাস,সাধারন সম্পাদক পদপ্রার্থী মো:জাহাঙ্গীর সহ শ্রমিক ইউনিয়নের অন্নান্য নেতা কর্মিগণ উপস্থিত ছিলেন প্রমূখ।খাদ্যসামগ্রী মধ্যে রয়েছে চাল,ডাল,আলু,সাবান,তৈল সহ অন্নান্য খাদ্যসামগ্রী।