
প্রকাশিত,৮, জুলাই,২০২১
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নে করোনা ভাইরাসের কারনে কঠোর লকডাউনের মমধ্যে ক্ষতিগ্রস্ত ৩৫৬ হতদরিদ্র ও দুস্থ্য পরিবারের মাঝে নগদ তিন লক্ষ ছাপ্পান্ন হাজার (৩৫৬০০০) টাকা সহায়তা প্রদান করা হয়েছে।আজ বৃহস্পতিবার (৮ই জুলাই) শেখহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে,সামাজিক দুরত্ব বজায় রেখে,স্বাস্থ্য বিধি মেনে এ অর্থ বিতরন করেন,শেখহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার বাবু দেবদাস কর,শেখহাটি পুলিশ ফাঁড়ির আইসি এস আই খাইরুল ইসলাম,টুআইসি এএস আই মোঃ টিটু,এএস আই সোহরাব হোসেন,পরিষদ সদস্য বোরহান সহ পরিষদের সকল সদস্য, মহিলা সদস্য,পরিষদের সচিব,সাংবাদিক গন উপস্থিত ছিলেন।যানা গেছে, ২০২০- ২০২১ অর্থ বছরের প্রাপ্ত ত্রান কার্য(নগদ অর্থ) করোনা বিস্তার রোধে গৃহীত লগডাউনে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ও দুস্থ ভ্যান চালকের পরিবারে এই সহায়তা প্রদান করা হয়েছে।


