
প্রকাশিত,০২, জুলাই,২০২১
উবায়দুল্লাহ খুলনা জেলা প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় খুলনাতে
আজ রোজ শুক্রবার সকাল ৮ঃ৩০ ঘটিকার সময় খানজাহান আলী থানাধীন ফুলবাড়িগেট সোনালী আবাসিকে গাউসিয়া কমিটি খানজাহান আলী থানা খুলনা কর্তৃক করোনাভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তির গোসল ও দাফন কাফন সম্পন্ন হয়।
মৃতব্যক্তির নাম আনোয়ারা বেগম, (২৯), স্বামীঃ মোঃ হানিফ, ঠিকানা ঃ ফুলবাড়িগেট সোনালী আবাসিক এলাকা। খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোজ শুক্রবার ভোর ৫ঃ৩০ এ মৃত্যুবরণ করেন।
এসময় মৃতব্যক্তির বাড়ির লোকজন খানজাহান আলী থানার লাশ দাফন কমিটিকে ফোন করেন।
ফোন পেয়ে এসময় উপস্থিত হন গাউসিয়া কমিটি খানজাহান আলী থানা শাখার সভাপতি সৈয়দ আনোয়ার শাহ আল হোসাইনী, সাধারণ সম্পাদক মনসুর হেলাল,প্রচার সম্পাদক উবায়দুল্লাহ, কার্যকরী সদস্যবৃন্দ সেলিনা বেগম, মরিয়ম বেগম, জাহানারা বেগম, মোহাম্মদ ওমর ফারুক শেখ, মোঃ আকাশ হাওলাদার এবিং মোহাম্মদ আমির হোসেন,
সহ আরো অনেকে।
মৃত ব্যক্তির গোসল ও দাফন কাফন কার্যক্রম শুরু হয় সকাল ৮ঃ৩০ ঘটিকার সময় এবং পুরোপুরি সুরক্ষা বস্র পরিধান করে অত্যন্ত সতর্কতার সাথে খানজাহান আলী গাউসিয়া লাশ দাফন কাফন কমিটি ৯ঃ৩০ এ সম্পন্ন করেন।


