print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৬, জুন,২০২১

মো:রফিকুল ইসলাম নড়াইলঃ

নড়াইল শহরের নতুন বাসটার্মিনাল যেন ময়লা খানায় সেরা,টার্মিনাল পরিদর্শন কালে ময়লা নিষ্কাশনের আশাষ দেন,নড়াইল জেলা প্রশাসক মো:হাবিবুর রহমান।

দির্ঘদিন ধরেই নড়াইল পৌর-সভার ময়লা আবর্জনা ফেলতে ফেলতে এখন নতুন বাসটার্মিনালের ভিতরে আবর্জনা চলে যাওয়ায় অতিষ্ট শ্রমিকগণ।

লকডাউনের মদ্ধে বাস,ট্রাকের শ্রমিক”রা বাস ট্রাক রেখে বাড়িতে যেতেও পারছে না,কারন লকডাউনের কারনে চোঁরের দৌড়ঝাঁপ বেড়েই চলেছে।কখোন যেন বাস,ট্রাকের মূল্যবাণ জিনিষ পত্র চুরি করে নিয়ে যায়।

বাস,ট্রাকের মালামাল চুরি হলেই বাস ট্রাকের মালিকগণ আমাদের মত অসহায় শ্রমিকদের থেকে জরিমানা নেন বলেও জানান।এদিকে,নতুন বাস টার্মিনালে ময়লা রাখার কারনে শ্রমিকগণ টার্মিনালে থাকতেও পারছে না,ময়লার দুর্গন্ধে টার্মিনালে বসে খেতেও পারেনা,খাবারের সময় ভাতের সাথে অনেক সময় মাছিও খেয়ে ফেলছে বলে জানান একাধীক শ্রমিক।এমন অপরিস্কার জায়গায় মশা মাছির সাথে যুদ্ধ করে দিন রাত যাঁপন করে প্রতিনীয়ত শ্রমিকগণ ডেঙ্গু,ম্যালেরিয়া,ডাইরিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

এমন ময়লা খানার অভিযোগ পেয়ে নড়াইল জেলা প্রশাসক মো:হাবিবুর রহমান ও নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা নড়াইল নতুন বাস টার্মিনালের ময়লা আবর্জনা পরিদর্শন করে শ্রমিকদের সাথে কথা বলে এমন অপরিস্কার অবস্থা দেখে ময়লা নিষ্কাশনের প্রতিশ্রুতি দেন।এসময় জেলা প্রশাসক মো:হাবিবুর রহমান শ্রমিকদের উদ্দেশে বলেন,আপনারা একটু ধর্য ধরেন ময়লা ফেলার যায়গার ব্যবস্থা করে সেখানেই ময়লা আবর্যনা ফেলা হবে।হঠাত করেই ময়লা ফেলার যায়গার ব্যবস্থা করা অসম্ভব,যায়গা পেলেই এখানে আর ময়লা ফেলা হবে না বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

পৌর মেয়র আঞ্জুমান আরা শ্রমিকদের অসহায় অবস্থা দেখে শ্রমিকদের সাথে এক হয়ে জেলা প্রশাসকের নিকট বিনয়ের সাথে এ ময়লা আবর্যনা নিষ্কাশনের ব্যবস্থা করার যোঁরদাবী জানান।নতুন বাস টার্মিনালের আশেপাসের বসতিগণ জানান,এ কেমন বিচার গরিবের উপরে,এ কেমন নিয়ম,নতুন বাস টার্মিনালে যদি এমন অবস্থা হয় তাহলে শ্রমিক”রা কোথায় থাকবে এবং কোথায় বসে খাওয়াদাওয়া করবে,টার্মিনালের পাসে আমরা কিভাবে ছেলে মেয়ে নিয়ে বসবাস করবো দুর্গন্ধে আমরা বাড়িতে টিকতে পারছি না,বাড়িতে বসে খাবার পর্যন্ত খেতে পারছি না,এ ময়লা আবর্জনার দুর্গন্ধে বাচ্চা”রা প্রতিনীয়তই অসুস্থ্য হয়ে পড়ছে বলেও জানান।নতুন বাস টার্মিনাল পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন,নড়াইল পৌর সভার ভওয়াখালী ৫নং ওয়ার্ডের কমিশনার মো:রিজাউল বিশ্বাস,নড়াইল বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো:মোফাজ্জেল শিকদার,সাধারণ সম্পাদক মো:সাদেক খান,দপ্তর সম্পাদক ফোরকান,সাবেক যুগ্নসাধারণ সম্পাদক মো:জাহাঙ্গীর সহ শ্রমিকদৃন্দ ও টার্মিনালের আশে পাসের বসতীগণ প্রমূখ।

টার্মিনাল পরিদর্শনের পরে শ্রমিদের মাঝে প্রতিদিনের মত আজও রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের পক্ষ থেকে রান্না করা খাবার বিতারণ করেন,জেলা প্রশাসক মো:হাবিবুর রহমান,পৌর মেয়র আঞ্জুমান আরা,কমিশনার রিজাউল বিশ্বাস ও রেড ক্রিসেন্ট সোসাইটি সদস্যগণ প্রমূখ।