print news || Dailydeshsomoy

প্রকাশিত,২২, জুন,২০২১

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরে হু হু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। পৌর এলাকায় গত তিনদিনে দেড় শতাধিক মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যবিধি না মানার কারণে দিন দিন করোনা ভয়াবহ রূপ নিচ্ছে। করোনা প্রতিরোধে ২২ জুন মঙ্গলবার জেলা শহরে ব্যাপক প্রচারণা চালায় নবগঠিত জেলা ছাত্র ঐক্য পরিষদ। ওই কর্মসূচিতে সহযোগিতা করে যুব ঐক্য পরিষদ। জেলা শহরের তিনটি পয়েন্টে ৫ শতাধিক মানুষকে মাস্ক পরিয়ে দেন ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ।

দুপুরে শহরের নিউমার্কেট প্রধান ফটকে মাস্ক বিতরণ-জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক ও আইনজীবী আব্দুর রহিম বাদল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরিক সংগঠন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য।
জেলা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক শুভঙ্কর সাহার সভাপতিত্বে ও সদস্য সচিব রজত সাহা অন্তুর সঞালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব ঐক্যের আহবায়ক শান্ত রায়, সদস্য সচিব ইন্দ্রনাথ বর্মণ, ছাত্র ঐক্যের যুগ্ম আহবায়ক অজয় ঘোষ, অরিত্র চন্দ ঝলক, জেলা কমিটির অন্যতম সদস্য প্রান্ত ঘোষ, পিয়াস দেবনাথ, অংকন দাস, উদ্বব কুমার সিংহ. রাহুল দে, বিজয় ঘোষ প্রমুখ।
পরে গোয়ালপট্টি মোড় এবং ডিসি গেইটে প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়।