print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৭, জুন,২০২১

এম এ সালাম রুবেল স্টাফ রিপোর্টারঃ

মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন বাংলাদেশে ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে করোনাকালীন সতর্কতা ও স্বেচ্ছাসেবীদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়।

১৭ জুন (রোজ বৃহস্পতিবার) সকাল ১১ টায় মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক ও ঠাকুরগাঁও জেলা শাখার তুখলেফুল মেয়াদ এর সভাপতিত্বে ও ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আকাশ রহমান (সাংবাদিক) এর সঞ্চালনায় রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয় ক্যাম্পাসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে করোনাকালীন সতর্কবার্তা নিয়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন, মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন বাংলাদেশ, ঠাকুরগাঁও জেলা শাখার সকল সদস্য ও স্বেচ্ছাসেবীরা।

অনুষ্ঠানে বিভিন্ন ভাবে দিক নিদেশনা নিয়ে বক্তব্য রাখেন, মোঃ নাঈম, মোঃ পবার,মোঃ মাহফুজ, মোছাঃ শাহিনুর আক্তার, রিমভি মনি,সুমি আক্তার, বাপ্পি ও মিলন, রহিম সহ অনেক সেচ্ছাসেবীরা।

এই সময়ে জেলা শাখার সন্মানিত সভাপতি তুখলেফুল মিয়াদ বলেন,যারা মানুষের সেবা করে তারাই প্রকৃত মানুষ। একজন মানুষ প্রকৃত জনসেবার মধ্যে দিয়েই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। অর্জন করতে পারেন মানুষের শ্রদ্ধা ভালবাসা । আর সেসব ব্যাক্তিগন সকল লোভ, লালসা, অর্থ মোহের ঊর্ধ্বে থেকে মানব সেবা করে গেছেন তারাই স্নরণীর হয়ে আছেন, মানুষের হৃদয়ে। তাই সকলের উচিত সামর্থ্য অনুযায়ী মানব সেবায় নিজেকে ব্রত রাখা। তা হলে এদেশ সমাজ আরো সুন্দর হবে।

বক্তব্য শেষে মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সকল সেচ্ছাসেবী ও সদস্যদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়।