print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৬, জুন,২০২১

তপন দাস

নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নির্মাণের ২ বছরের মধ্যে দেবে গেলো ২ লাখ টাকা ব্যয়ে বুড়িতিস্তা নদীর উপর
নির্মিত ১০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র কাঠের ব্রিজ টি।

ব্রিজ টি ২০১৯ সালের ডিসেম্বর এ নির্মিত হলে কুটির ডাংগা ও কেয়ার বাজার নামের ২ টি গ্রাম কে একত্রিত ।

আর ব্রিজটি নির্মাণের দুই বছরের মধ্যে দুইটি পিলার নদীতে দেবে যাওয়ায় ও ব্রিজের রেলিং ভেঙ্গে যাএয়ায় বড় ধরনের দূর্ঘটনার আশংকা দেখা দিয়েছে উক্ত কাঠের ব্রিজ টিতে।

এবিষয়ে উক্ত কাঠের ব্রিজের এলাকার কয়েকজনের সাথে কথা হলে তারা জানান আগে বাশের সাকো ছিল সেটাই ভালো ছিল কারন সেটাতে কোন দূর্ঘটনার আশংকা ছিল না আর দেবে যাওয়ার ভয় ছিল না আমরা শস্তিতে যাতায়াত করতাম ।

আর এই ব্রিজ টি তৈরি হওয়ার পর থেকে ব্রিজ টির নানা সমস্যা দেখা দেয় আর অবশেষে ব্রিজটি দেবেই গেল আর ব্রিজের রেলিং গুলো তো তৈরির ৫ মাস পরেই ভেঙ্গে যায়।

এদিকে এবিষয়ে ডিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাসেম সরকারের সাথে কথা বলার জন্য ইউনিয়ন পরিষদে গেলে তাকে না পেলে তার মুঠোফোনে কল করেও তার সাথে কথা বলা যায় নি।

পরে উক্ত ওয়াডের মেম্বার শামসুল আলমের সাথে কথা হলে তিনি বলেন আমি বিষয় টি জানি না যে ব্রিজ টি দেবে গেছে আর আমি যেহেতু আজ কে বিষয় টি জানলাম তো ব্রিজ টি দ্রুত মেরামতের জন্য আমি চেয়ারম্যান মহোদয় কে জানাবো বলে তিনি জানান।

তবে ব্রিজ টি কোন ঠিকাদার প্রতিষ্ঠান তৈরি করছে তা জানতে চাইলে তিনি এবিষয়ে কোন মন্তব্য করেন নি।