
প্রকাশিত,১১,জুন,২০২১
মোঃকাউসার নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নিজের হাতে পরিস্কার করি,দূষণমুক্ত সমাজ গড়ি স্লোগান সামনে নিয়ে সিলসিলায়ে আশরাফীয়া বাংলাদেশ এর উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন করা হয়।
কাশীপুর দক্ষিণ গোয়ালবন্দ জামে মসজিদের সম্মানীত ঈমাম সাহেবের নেতৃত্বে আজকের পরিস্কার – পরিছন্নতা অভিযান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মুহাম্মদ মাহবুব আশরাফী , সভাপতি, মুহাম্মদ গোলাম নবী হোসেন আশরাফী, সহ-সভাপতি,মুহাম্মদ আহাদ আশরাফী, সাধারণ সম্পাদক, মুহাম্মদ সাজিদ আশরাফী অর্থ সম্পাদক, মুহাম্মদ নিদ্দাল আশরাফী দপ্তর সম্পাদক, মুহাম্মদ সাজ্জাদ হোসেন সৈকত সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ রাজন আশরাফী প্রচার সম্পাদক, মুহাম্মদ রাতুল আশরাফী, কার্যকরি সদস্য, মুহাম্মদ প্রতীক আশরাফী কার্যকরী সদস্য, মুহাম্মদ শাকিল আশরাফী কার্যকরি সদস্য, মুহাম্মদ আনিছ আশরাফী কার্যকরি সদস্য ও হাফেজ মাসুদ আলম দাতা সদস্য প্রমুখ।
ধর্মীয সংগঠনটি বিভিন্ন সামাজিক কর্মকান্ড মাসিক পরিকল্পনা ভিত্তিক বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেন, এবং স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী ও এলাকার মুরব্বিদের সমন্বয়ে সংগঠনটি নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে।
আঞ্জুমানে আশরাফীয়া বাংলাদেশ, কাশীপুর,ফতুল্লা, নারায়ণগঞ্জ ও ক্বায়েদে মিল্লাত আশরাফীয়া যুব পরিষদ কাশীপুর এর যৌথ আয়োজনে আজকের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।


