print news || Dailydeshsomoy

প্রকাশিত,৫, জুন,২০২১

ফয়সাল চৌধুরী:

কুষ্টিয়ার চিনিকলের গুদাম থেকে ৫৩ টনের মতো চিনি গায়েব হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় স্টোরকিপার ফরিদুল হককে বরখাস্ত করা হয়েছে।

তদন্তের স্বার্থে কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

আজ শনিবার (৫ জুন) দুপুর দেড়টার সময় একাত্তর ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন মহাব্যবস্থাপক (কারখানা) কল্যান কুমার দেবনাথ।

জানা গেছে, চিনিকলের গুদাম থেকে চিনি গায়েবের ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য কারখানার মহাব্যবস্থাপককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কল্যান কুমার দেবনাথ বলেন, কীভাবে চিনি সরানো হলো এবং এর সঙ্গে কারা জড়িত ।চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

কুষ্টিয়া সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক রফিকুর রহমান খাঁন একাত্তর ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার (০৩ জুন) সুগার মিলে মজুদকৃত চিনির স্টোক মিলাতে গেলে ৫৩ টন চিনি কম পাওয়া যায়।যার বাজার মূল্য প্রায় ৩২ লাখ টাকা। এই ঘটনায় গুদামের গুদাম রক্ষক ফরিদুল হককে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত মৌসুমে ২ ডিসেম্বর কুষ্টিয়া চিনিকলের আখমাড়াই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এদিকে এ ঘটনায় কুষ্টিয়ার আনেকেই ফেজবুকে বিভিন্ন ধরনের টিকা পোস্ট করেন ।তার মধ্য একটি যেমন গরমে কুষ্টিয়ায় টন টন চিনি গলে গড়াই নদীতে চলে যাচ্ছে। পেপসি আর কোকাকোলার বোতল দেখাচ্ছেন।পারলে কিনে পাঠিয়ে দেন। আহ এই গরমে দিলডারে একটু শান্তি দিই।

এদিকে কুষ্টিয়া সুগার মিলের একাধিক সূত্র জানায়, কুষ্টিয়া সুগার মিল থেকে চিনি উধাওয়ের ঘটনা নতুন কিছু না। মিলের অসাধু কর্মকর্তারা এসব চিনি বাইরে বিক্রি করে দিয়ে নানা অজুহাত দিয়ে থাকেন। কুষ্টিয়া সুগার মিলের চোরদের একটি সিন্ডিকেট এ ধরনের চুরির সঙ্গে জড়িত বলে জানা যায়।