print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৫,মে,২০২১

তপন দাস

নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারীতে শেষ হয়েছে বোরো ধান কাটা এখন চলছে ধান মাড়াই ও শুকানোর কাজ ।

আর এই ধান মাড়াই ও শুকানোর কাজ চলছে নীলফামারীর প্রধান প্রধান সড়ক গুলোতে আর সড়কে ধান ও খড় শুকনোর কারনে যেখনো সময়ে ঘটতে পারে বড় ধরনের কোন দুর্ঘটনা ।

আজ মঙ্গলবার দুপুরে নীলফামারীর ডোমার উপজেলার বিভিন্ন সড়ক পরিদর্শন করে দেখা যায় যে সড়কের দুপাশে চলছে ধান মাড়াইয়ের কাজ আর মাড়াই করা খড় ও শুকানো হচ্ছে সেই রাস্তায় আর এতে করে রাস্তা গুলো হয়েছে পুরো বিপদজনক হয়েছে পিচিছল ।

আজ দুপুরে নীলফামারীর ডোমার উপজেলা থেকে চিলাহাটি যাওয়ার পথে দেখা যায় যে পুরো সড়কে শুধু খড় শুকনো আর খড় শুকনো হচ্ছে ।

এবিষয়ে ডোমার – চিলাহাটি সড়কের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা হলে তারা জানান যে রাস্তায় খড় শুকনোর কাজটি বেআইনি কারন রাস্তায় খড় শুকনো হলে রাস্তায় যেকোনো সময়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে । অন্য একজনের সাথে কথা হলে তিনি বলেন রাস্তায় খড় শুকনোর কারনে গত সপ্তাহে ধান মাড়াই করা একটি রাস্তা থেকর ছিটকে পড়ে একজন নিহত হয় আর প্রতিদিনেই খড়ের ওপর চলাচল করা অটোরিকশা উল্টে যাচ্ছে আর এতে করে ঘটছে দুর্ঘটনা।

এদিকে খড় শুকানো এক মহিলার সাথে কথা হলে তিনি বলেন বাড়িতে খড় শুকনোর কোন জায়গা না থাকার কারণে আমরা রাস্তায় খড় শুকাই আর রাস্তায় খড় শুকানোর কারনে আমরা খড়ে থাকা বাকি ধান গুলো আমরা নিতে পারি।

এবিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শাবিনা শবনম এর সাথে কথা হলে তিনি বলেন সড়ক গুলোতে ধান ও খড় না শুকাতে আমি প্রাথমিকভাবে সচেতন সৃষ্টি করেছি।
আর এতে কোন কাজ না হলে আইন গত ব্যবস্হা গ্রহন করা হবে।