print news || Dailydeshsomoy

গফরগাঁও প্রতিনিধিঃ

গফরগাঁও পৌরসভায়  ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭অক্টোবর) গফরগাঁও পৌরসভা বিট পুলিশ উপজেলা পরিষদ ডাক বাংলো চত্বরে এ সমাবেশে আয়োজন করে । গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকূল সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আওরঙ্গ হেলাল, পৌরসভা যুবলীগের যুগ্ন আহবায়ক তাজমুন আহমেদ, কাউন্সিলর আরিফুল ইসলাম ভূঁইয়া, মশিউর রহমান কিরণ, শিহাব উদ্দিন, মহিলা কাউন্সিলর পারভিন আক্তার, রত্না বেগম, স্কুল শিক্ষার্থী তাহেরা বেগম প্রমুখ। অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন বলেন, বিট পুলিশিং সারাদেশে চলছে।

দর্শন ও নারী নির্যাতন প্রতিরোধে কিংবা যেকোন প্রয়োজনে পুলিশি সহায়তা পেতে ৯৯৯ নাম্বারে কল দিলেই পুলিশ আপনার পাশে এসে দাঁড়াবে। সমাবেশে দর্শন ও নারী নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা কমিটির সহায়তা নিতে আহ্বান জানানো হয়।

ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন বলেন,ধর্ষনসহ সকল নারী নির্যাতন প্রতিরোধে মাননীয় জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল সোচ্চার রয়েছেন। অপরাধীর কোন দলীয় পরিচয় নেই।