
প্রকাশিত,১২,মে,২০২১
গফরগাঁও প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানায়
সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা তাঁতী দলের উদ্যোগে লংগাইরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন সরকার, মোঃ হাফিজ উদ্দিন, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ও পাগলা থানা তাঁতী দলের আহ্বায়ক মাসুদ রানা, পাগলা থানা তাঁতী দলের সদস্য সচিব মোঃ রতন শেখ, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম প্রধান, রমজান মোল্লা, গফরগাঁও উপজেলা তাঁতী দলের আহ্বায়ক শামছুল আলম ফুল মিয়া, যুগ্ম আহ্বায়ক কায়সার উদ্দিন, জিল্লুর রহমান।
এছাড়া পাগলা থানা বিএনপি নেতা মকবুল হোসেন, আমিনুল ইসলাম বাবুল, আব্দুল হান্নান দপ্তরী, ইব্রাহিম আমিন, মোঃ স্বপন মিয়া, যুবদল নেতা মোহাইমিনুল ইসলাম জনি, পাগলা থানা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, আক্তার ফকির , মোঃ মনির মিয়াসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর কনিষ্ঠ পুত্র আরফাত রহমান কোকোর আত্নার মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা, করোনা মহামারীসহ সকল বালা মসিবত থেকে রক্ষা, দেশ, জাতি, মুসলিম উম্মার কল্যাণ ও পরলোকগত সকলের আত্নার মাগফেরাত কামনায় করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আরিফ খান।


