print news || Dailydeshsomoy

প্রকাশিত,০২মে,২০২১

তপন দাস

নীলফামারী জেলা প্রতিনিধিঃ

একমাত্র ছেলে সন্তান জীবনকে হারিয়ে সর্বশাস্ত হয়ে পড়া নিখিল ও লক্ষী দেবীর পরিবার দস্তক নিতে চায় এতিম কোন সন্তানের।

গত ১ -১- ২০২১ তারিখে নিখিল ও লক্ষী দেবীর একমাত্র ছেলে শ্রী জীবন চন্দ্র নাথ (৭) চট্টগ্রামের রাউজান কলেজ মোড় নামক স্হানে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে সর্বশাস্ত হয়ে পড়ে লক্ষী দেবী ও নিখিল নাথ।

এবিষয়ে সন্তান হারানো নিখিল নাথের সাথে কথা হলে তিনি বলেন আমি একটা সন্তান দস্তক নিতে চাই কারন আমার একমাত্র ছেলে সন্তান শ্রীজীবন নাথ গত জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে আমার সহধর্মিণী শ্রী লক্ষী দেবী একেবারেই ভেঙ্গে পড়েছে , সে মেনেই নিতে পারছে না যে আমাদের সন্তান জীবন মারা গেছে সে জীবনের সমবয়সী যাকেই দেখছেন তাকেই জীবন বলে ডাকছেন

তাই আমি দেশের সকল সনাতন ধর্মালম্বী এতিমখানা বা দেশের সকলের কাছে অনুরোধ করবো যে আপনাদের এতিমখানা বা এলাকায় কোন সদ্যজাত সন্তান দস্তক দিতে চাইলে বা এতিম শিশু থেকে থাকে তাহলে আমরা সেই সন্তান কে দস্তক নিতে চাই ।

সন্তান দস্তক দিতে চাইলে আমার ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

যোগাযোগের ঠিকানা
নাথপাড়া

রাউজান থানা , চট্টগ্রাম

মোবাইল নাম্বার

01871031476 এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি