print news || Dailydeshsomoy

প্রকাশিত,৩০এপ্রিল,২০২১

মোঃ নাসির উদ্দিন
স্টাফ রিপোর্টারঃ

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম- মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন জান্নাত আরা ঝর্ণা। একটি মাইক্রো গাড়িতে করে থানায় ঝর্ণার সঙ্গে এসেছিলেন তার বড় ছেলে আব্দুর রহমান জামিও।

শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় এসে ঝর্ণা মামলাটি করেন বলে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ১ ধারায় মামলাটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, মামলার অভিযোগে বলা হয়েছে, বিয়ে ও অন্যান্য প্রলোভন দেখিয়ে একাধিকবার মামুনুল সে ঝর্ণার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে।

এর আগে হেফাজত নেতা মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে ২৭ এপ্রিল উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের একটি দল ঝর্ণাকে মোহাম্মদপুরে মামুনুল হকের বোন দিলরুবার বাসা থেকে উদ্ধার করেছে।

গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টের ঘটনা প্রবাহের পর থেকে তার খোঁজ পাচ্ছিল না পরিবার। রিসোর্টকাণ্ডের পর ঝর্ণাকে দ্বিতীয় স্ত্রী দাবি করেছিলেন মামুনুল। তবে কোন আইনগত কাগজপত্র দেখাতে ব্যর্থ হন তিনি।

তাকে উদ্ধারে বাবা ওলিয়র রহমান ও বড় ছেলে আবদুর রহমান জামি ঢাকায় দুটি থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। ওলিয়র রহমান ডায়েরি করেন সোমবার।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল গোয়েন্দা বিভাগের উপকমিশনার আসাদুজ্জামান রিপন তিনি বলেন, গতকাল তার বাবা কলাবাগান থানায় একটি জিডি করছে। আমরা তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করেছি।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল জান্নাত আরা ঝর্ণাকে নিয়ে রয়্যাল রিসোর্টে গিয়ে মামুনুল হক স্থানীয়দের দ্বারা অবরুদ্ধ হন। তারপর হেফাজতের কর্মীরা ভাঙ্গচুর চালিয়ে তাকে উদ্ধার করলেও তারপর থেকে জান্নাত আরা ঝর্ণাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে দাবী করেছিল তার ছেলে আবদুর রহমান জামি।