print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৮এপ্রিল,২০২১

মোঃ হানিফ বিন রফিক ঠাকুরগাঁও ‌জেলা প্রতিনিধি।

অদ্য ২৮/০৪/২০২১ ইং রোজ বুধবার।রাত ১০:৪৫ মিনিটে সেচ্ছায় রক্ত দান করলেন, ঠাকুরগাঁও জেলার গর্ব ও অহংকার মোঃ শাহরিন ইসলাম ইয়ন।

তিনি ঠাকুরগাঁও জেলার অন্যতম একটি এলাকা মুসলিম নগরের একজন গন্য মান্য ব্যাক্তি। তিনি একজন সৎ ও যোগ্য দেশপ্রেমিক।

মোঃ শাহরিন ইসলাম ইয়ন তিনি একজন মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে তার জীবনকে আগের মত ফিরিয়ে আনতে সাহায্য করেছেন।

রক্ত গ্রহণকারী রোগী টি হল ঠাকুরগাঁও জেলার ক শালবাড়ি ইউনিয়নের মোছাঃ খাদিজা আক্তার। তিনি গত তিন দিন যাবত অসুস্থ হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

রোগীর আত্মীয়-স্বজন জানান যে আজ সকাল 10 ঘটিকায় তাকে আরো এক ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল এবং এখন শাহরিন ইসলাম ইয়ন আবার এক ব্যাগ রক্ত দিলেন।

রক্তদানকারী মোঃ শাহরিন ইসলাম ইয়ন জানান যে, তিনি জীবনে আজকে প্রথম রক্ত দান করলেন। তিনি রক্তদান করে নিজেকে একজন গর্বিত হিসাবে মনে করছেন।