
প্রকাশিত,২৭এপ্রিল,২০২১
মোঃসুজন, মধুপুর(টাংগাইল) প্রতিনিধিঃ
বস্র শিল্প আমাদের সকলের পরিচিত। বস্র শিল্প বাংলাদেশের অর্থনৈতিক খাতে ভুমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় টাংগাইল জেলার মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়ন এ তৈরী হচ্ছে আনারসের পাতা থেকে সুতা। এই সুতা দেশের বাহিরে রপ্তানি করা হচ্ছে। ECO FRESH AGRO নামক কোম্পানি দ্বারা এটি পরিচালিত হচ্ছে। এটা প্রায় ৩মাস যাবত কাজ করে যাচ্ছে। ECO FRESH AGRO এর ম্যানেজার রনির সাথে কথা বলে জানা যায় এভাবে যদি সুতা তৈরী করা যায় তাহলে দেশে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে এবং অনেকে বেকারত্ব দূর করা সম্ভব হবে


