print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৩ এপ্রিল, ২০২১

অভিজিৎ সাহা (যশোর)ঃ

শুক্রবার যশোরে ৫০ জনের করোনা শনাক্তশুক্রবার যশোরে নতুন করে আরও ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন শেখ আবু শাহীন।
স্বাস্থ্য বিভাগ সূত্র মতে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ২শ’ ৪৮ জনের নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ২৯ হাজার ২শ’ ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্য আক্রান্ত হয়েছেন ৬ হাজার একশ’ ৩২ জন। সুস্থ হয়েছেন ৫হাজার দুশ’ জন। মৃত্যু হয়েছে ৬৮ জনের। যশোর মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত এক হাজার ৭৮ জনের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে আক্রান্ত হয়েছেন দুশ’ ৭৪ জন। হাসপাতাল আইসোলেশনে ২৭ জন। হোম কোয়ারেন্টাইনে ৮শ’ ৩৭ জন।