print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৫ এপ্রিল, ২০২১

মোঃ হানিফ বিন রফিক ঠাকুরগাঁও ‌জেলা প্রতিনিধিঃ

মানুষ মানুষের জন্য এই স্লোগান কে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার এক দল তরুন ঢাকায় অবস্থানরত “ভাবনা” ঢাকাস্থ ঠাকুরগাঁও সোসাইটি নামে একটি অরাজনৈতিক সংস্থা চালু করেন।

ভাবনা ঢাকাস্থ ঠাকুরগাঁও সোসাইটি স্থাপিত হয় ৫ ফেব্রুয়ারী ২০২১ ইং তারিখে, বর্তমানে যার সদস্য সংখ্যা ১৯১ জন।

দেশে ২য় ধাপে করোনা ভয়াবহ মহামারি আকার ধারণ করায় ভাবনা ঢাকাস্থ ঠাকুরগাঁও সোসাইটি ৭ দিন ব্যাপি পুরো ঠাকুরগাঁও জেলায় করোনা সচেতনতামূলক মাইকিং কর্মসূচি হাতে নেই।

এই কর্মসূচি চলবে ১৫ থেকে আগামী ২১ তারিখ পর্যন্ত।

আজ রানিশংকেল উপজেলায় অত্র সংগঠন এর কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর এর নেতৃত্বে প্রথম কার্যক্রম শুরু হয়।

অত্র সংগঠন এর সভাপতি মোঃ জাফর ইকবাল এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান বাপ্পি বলেন,
মানুষ যেন এই ভয়াবহ মহামারী থেকে সচেতনতা অবলম্বন করেন সেই জন্য আমাদের এই কর্মসূচি হাতে নেওয়া হয়।।

অত্র সংগঠন এর উপদেষ্টা সদস্য মোঃ ইকরামুল হক চৌধুরি বলেন,

দেশের এই পরিস্থিতিতে সচেতনতা জরুরি।