print news || Dailydeshsomoy

প্রকাশিত,৮ এপ্রিল, ২০২১

আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ

বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বান্দরবানে শেষ হয়েছে ৯ম বঙ্গবন্ধু বাংলাদেশ কারাতে গেমসের সমাপনী প্রতিযোগিতা।

আজ ৮ এপ্রিল বৃহস্পতিবার বিকালে বান্দরবান জেলা পরিষদ হল রুম প্রাঙ্গণে বাংলাদেশ অলম্পিক এসোসিয়েশন ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে এ প্রতিযোগিতা সমাপনী অনুষ্ঠিত হয়।

এই সময় সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যশৈহ্লা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুছ ফরাজী, জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সিভিল সার্জন ডাক্তার অংসুই প্রু মারমা, বাংলাদেশ কারাতে ফাউন্ডেশন গণ্যমান্য বিভিন্ন ব্যক্তিবর্গসহ প্রমুখ।

গত ৬ এপ্রিল থেকে শুরু হওয়া বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কমিউনিটি হল রুমে ৩ দিন ব্যাপি বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের কারাতে প্রতিযোগিতার সমাপনী দিনে
বাংলাদেশ আনসার থেকে স্বর্ণপদক জয় করেছেন মোহাম্মদ শাহজাহান, রাবেয়া সুলতানা মিম ।

এছাড়া ৯ টি স্বর্ণ ৬টি রুপা ও ৩টি তাম্য অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনী রানার্স আপ এবং ১টি স্বর্ণ ১ টি রোপ্য ও ৪টি তাম্য পদক অর্জন করে বাংলাদেশ ক্রীড়া সংস্থা ৩য় স্থান অর্জন করেছে।

এইদিকে সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে সকল প্রতিযোগীদের মাঝে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরবশন মেয়র রেজাউল করিম চৌধুরি পুরস্কার বিতরণের মাধ্যমে বঙ্গবন্ধু বাংলাদেশ ৯ম গেমসের সমাপ্তি ঘটে।

এইদিকে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ কারাতে গেমসের কাতা ও কুমিতে মোট ১৯টি ইভেন্টে বিভিন্ন জেলাজুড়ে ১শত ৫ পঞ্চাশ জন প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে।