
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট
লালমনিরহাটে আজ ০৩ আগস্ট২৬ইং বিকেল ৫ টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে (পুরাতন) জেলা শিল্পকলা একাডেমির ৪ বছর মেয়াদি প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ণদের সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মুহঃ রাশেদুল হক প্রধান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া। সংক্ষিপ্ত আলোচনা শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং পরবর্তীতে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



