
প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৮ আগস্ট) গোপালগঞ্জ সদর থানাধীন আরামবাগ নিচুপাড়া (গুল্লিবাড়ি) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) নাজমুল আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মো. আঃ সামাদ (৪৩) ও আল ইমরান খান (২৮) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



