print news || Dailydeshsomoy

প্রকাশিত, ৩ এপ্রিল, ২০২১

অনলাইন ডেস্কঃ,

করোনার বিরাজমান পরিস্থিতিতে সরকার সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
বলেন, এই বিষয়ে আজ সন্ধ্যার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় বিস্তারিত জানাবেন। শিল্প কলকারখানা শর্তসাপেক্ষ চালু থাকতে পারে বলেও জানান ওবায়দুল কাদের।
মন্ত্রী আরও বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। কিন্তু এখনো অনেকে স্বাস্থ্যবিধি মানার প্রতি অনীহা দেখাচ্ছে, যা প্রকারান্তরে ভয়াবহ পরিস্থিতি নিয়ে আসতে পারে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনে যাচ্ছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শনিবার (৩ এপ্রিল) দুপুরে এ কথা জানান।

প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, দ্রুত বেড়ে যাওয়া করোনা সংক্রমণ রোধ করতে সরকার দুই থেকে দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে।

তিনি আরও জানান, তবে লকডাউনে শিল্প-কলকারখানা খোলা থাকবে এবং সেগুলোতে শিফটিং ডিউটি চলবে। জরুরি সেবার প্রতিষ্ঠান ছাড়া মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।