print news || Dailydeshsomoy

প্রকাশিত,১ এপ্রিল, ২০২১

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ

নড়াইলে পায়ে হেটে স্কুল কলেজে যাওয়া সেই অসহায় ছেলেটি চলো পাল্টাই সংগঠনের সহযোগীতায় পেল বাইসাইকেল।প্রবাসীর সহযোগিতায় বাইসাইকেল পেল নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগের অনার্স পড়ুয়া অসহায় গরিব মেধাবী এক ছাত্র।আজ (১এপ্রিল) বৃহস্পতিবার সকাল সাড়ে দশঁ ঘটিকার সময় নড়াইলের আলোচিত সামাজিক সংগঠন চলো পাল্টাই বাংলাদেশ নড়াইল শাখার আয়োজনে শহরের মহিষখোলা সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজার বাস ভবনের সামনে এ সাইকেলটি প্রদান করেন মাশরাফি বিন মোর্ত্তুজার মা বলাকা হামিদ।এ সময় আরো উপস্থিত ছিলেন,চলো পাল্টাই বাংলাদেশ নড়াইল শাখার প্রধান উপদেষ্টা মাশরাফি বিন মোর্ত্তুজার গর্বিত পিতা গোলাম মোর্তুজা স্বপন, চলো পাল্টাই বাংলাদেশ নড়াইল শাখার প্রতিষ্ঠাতা সভাপতি জাকারিয়া খান।ওই অসহায় ছাত্র বাইসাইকেল পেয়ে জানান,দীর্ঘদিন যাবত পায়ে হেঁটে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করেই পড়াশুনা চারিয়ে আসছেন।এবার এই সাইকেল পাওয়াতে তার কষ্ট করে পায়ে হেঁটে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে না ভেবে আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন।বদলে দিবেন না কি বদলে যাবেন,এমন শ্লোগান কে সামনে রেখে,চলো পাল্টাই বাংলাদেশ সংগঠনের জন্মলগ্ন হতে এ পর্যন্ত সাধারন অসহায় গরিব মানুষের জন্য দিন রাত চলো পাল্টাই সংগঠনের সদস্যগণ”রা রক্ত,ঔষুধ,নড়াইল ও দেশের বিভিন্ন যায়গায় চিকিৎসা সেবা,বই,ছাতা,স্বাস্থ্যসামগ্রী,ভ্যান,সাইকেল,খাবারসহ বিভিন্ন ভাবে অসহাদের পাসে কাধেঁ কাধঁ মিলিয়ে পথ চলছেন চলো পাল্টাই বাংলাদেশ।