
প্রকাশিত,২৯ মার্চ, ২০২১
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
“বাংলাদেশ এক অনান্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ উত্তরণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বর্ণাঢ্য র্যলী ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ মার্চ শনিবার দুপুরে জেলা প্রশাসক আয়োজনে বর্ণাধ্য র্যলী মাধ্যমে বান্দরবান শহরে প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক সামনে শেষ হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুইদিন মেলা উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
আলোচনাসভা আরো উপস্তিত ছিলেন, পুলিশ সুপার জেরিন আক্তার, সিভিল সার্জন ডাঃ অংশৈপ্রু, জেলা উপ- পরিচালক কৃষিবীদ এ কে এম নাজমুল হক, সরকারি কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি।


