print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৬ মার্চ, ২০২১

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ

নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো মহান বিজয় দিবস।
মহান বিজয় দিবস উপলক্ষে আজ (২৬মার্চ) শুক্রবার ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা অনুষ্ঠিত হয়েছে।
পরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন শেষে শহীদ স্মৃতি স্তম্ভ,গণকবর, বধ্যভূমি,জেলা প্রশাসকের কার্যালয়ের বঙ্গবন্ধু ও চেতনা চত্বর,বঙ্গবন্ধুর মুর‌্যালে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,আওয়ামী-লীগ,জেলা বিএনপি,নড়াইল পৌরসভা,নড়াইল প্রেসক্লাব,জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ
মোনাজাত ও গণকবর জিয়ারত করা হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড:সোহরাব হোসেন বিশ্বাস,পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), সিভিল সার্জন নাছিমা আক্তার,পৌর মেয়র আঞ্জুমান আরা,জেলা আওয়ামী-লীগের সভাপতি অ্যাড:সুবাস চন্দ্র বোস,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) রিয়াজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকি,আইনজীবী সমিতির সভাপতি অ্যাড:উত্তম কুমার ঘোষ,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু,সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলুসহ বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও সরকারি কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে পালিত হয়েছে,বীরশ্রেষ্ট নুর মোহম্মদ ষ্টেডিয়ামে কুচকাওয়াজ,শিশু কিশোরদের শরীরচর্চা প্রদর্শন,মুক্তিযোদ্ধা ও পরিবারের সংবর্ধনা,খেলাধুলা প্রতিযোগিতা,জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান,বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শন,এতিমখানা,জেলখানা, হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন,মসজিদ, মন্দির,গীর্জায় প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচি।