
প্রকাশিত, ২২ মার্চ, ২০২১
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের বেনাপোল বৃহৎতম স্থল বন্দর দিয়ে মুজিব বর্ষে ভারত সরকারের দেয়া ১০৯টি এ্যাম্বুলেন্সের প্রথম চালান একটি এ্যাম্বুলেন্স ঢুকলো বন্দরে।
যার দাম ভারতীয় ১৭লক্ষ১৭হাজার২০০ রুপি, এস এম এল মডেল নং টি ৩৫০০।
বেনাপোল কাস্টম থেকে গাড়িটি ছাড় করবে, জেড আর করর্পোরেশন সিএন্ড এফ এজেন্ট,যার আমদানি কারক দি হাই কমিশনার অব ইন্ডিয়া ভারত ও এস এম এল ইসুজি রপ্তানিকারক।
এ বিষয়ে সিএন্ডএফ বডারম্যান জানান, এ্যাম্বুলেন্সটি বেনাপোল বন্দরে রিসিভ করেন শনিবারে এটি আনুষ্টানিক ভাবে বন্দরে উদ্ভোধন করা হবে।তার পর পর্যায়ক্রমে বাকি গাড়ি গুলো বন্দরে প্রবেশ করবে।বঙ্গবন্ধ নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের আগে ও পরে পর্যায়ক্রমে উপহার হিসেবে আসা প্রথম অ্যাম্বুলেন্সটিতে ভেন্টিলেশন সুবিধা রয়েছে। অর্থাৎ কার্ডিয়াক রোগী বহনের সুযোগ থাকছে এতে।
বেনাপোল কাস্টম হাউজের কমিশনার আজিজুর রহমান জানান, ভারতীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে আনা অ্যাম্বুলেন্স গুলো বেনাপোল পৌঁছালে দ্রুত ছাড় করানোর জন্য কর্মকর্তাদের নির্দেশ দেয়া হবে।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
২২/৩/২১


