print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৫ মার্চ, ২০২১

মো: জহুরুল ইসলাম।
ডিমলা(নীলফামারী)প্রতিনিধি ঃ

নীলফামারীর ডিমলা থানায় আজ সকাল ১১ টায় উপজেলা প্রশাসানের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আইন শৃংখলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়,

ডিমলা থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী, বিজিবি’র বালাপাড়া কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার আবু সাইদ,

থানারহাট কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার রফিকুল ইসলাম,টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হক,ডিমলা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক সাংবাদিক বাদশা সেকেন্দার ও যুগ্ম আহবায়ক সাংবাদিক জাহাঙ্গীর রেজা প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, সমাজ সেবা অফিসার নুরুন নাহার নুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাস,

ডিফেন্স উপজেলা ফায়ার সার্ভিস অফিসার নুরে আলম সহ অনেকেই।

উপজেলার আইন শৃংখলা মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় বলেন, বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ভ্যাকসিন গ্রহণ ও মাস্ক পরিধানের জন্য বিশেষ ভাবে অনুরোধ করে প্রতিমাসের মত আইন শৃংখলা বাহিনীকে আরো বেশী তৎপর থেকে কাজ করে যেতে হবে।

সেই সাথে খেয়াল রাখতে হবে, কোন ভাবেই যেন আইন শৃখংলা পরিস্থিতির অবনিত পরিলক্ষিত না হয়।

নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ প্রশাসনকে তৎপর থাকতে হবে বলে জানিয়ে আলোচনা করে এবং সীমান্তে চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরকে সর্বদা সর্তক থাকার আহবান জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষনা করেন।