print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১০ মার্চ, ২০২১

মোঃ শফিকুল ইসলাম (রাকিব)
স্টাফ রিপোর্টার (দিনাজপুর)

যদি হই রক্তদাতা,
জয় করিবো মানবতা,
তুচ্ছ নয় রক্ত দান,
বাঁচাতে পারে একটি প্রান ”
রক্ত দিন,
জীবন বাঁচান,
স্লোগান সামনে রেখে এগিয়ে যাচ্ছে খানসামা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন “খানসামা রক্তদান গ্রুপ”

এই সংগঠনের সমস্ত কর্ম কান্ডের মধ্যে অন্য তম গুরুত্বপূর্ণ একটি স্বেচ্ছাসেবী কাজ হলো মানুষ কে ফ্রি রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া এবং মানুষ কে রক্তদানে উৎসাহিত করা।

তাই আজ বুধবার (১০ই মার্চ)সকাল ১০ ঘটিকায় “খানসামা রক্তদান গ্রুপ”(স্বেচ্ছায় রক্ত দান) সংগঠনের আয়োজনে দিনাজপুরের খানসামা উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নের “গোলাম রহমান শাহ ফাজিল মাদ্রাসায়” “ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন” অনুষ্ঠিত।

আজ সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পযর্ন্ত এই সংগঠনটি প্রায় ৫০০ এর মতো ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করেন।

এসময়ে উপস্থিত ছিলেন “খানসামা রক্তদান গুরুপ” এর সম্মানিত সভাপতি আরিফুর হাসান আরাফাত , সাধারণত সম্পাদক রকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক ফজর আলী, কোষাধ্যক্ষ হাসান আলীসহ সংগঠনের সমস্ত সদস্য বৃন্দ।