
প্রকাশিত,
এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা প্রতিনিধি
মাদক,জুয়া,ইভটিজিং,নারী নির্যাতন, বাল্য বিবাহসহ নানা অসামাজিক কার্যক্রম প্রতিরোধে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী বটতলা বাজারে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে সেলবরষ ইউনিয়নের সম্প্রসারিত বিট পুলিশিং কর্মকর্তার কার্যালয় এই সভার আয়োজন করে। থানার এসআই বিট পুলিশিং কর্মকর্তা সোহেল মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা ( ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সেলবরষ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাডতি আলা উদ্দিন শাহ, ইউপি সদস্য শাহজাহান মিয়া,
গণ্যমান্য ব্যক্তি শামছুল হক, হুমায়ূন কবীর প্রমুখ।##


