
প্রকাশিত, ২২ ফেব্রুয়ারি, ২০২১
এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালে আইডিয়াল প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে শীত বস্র বিতরণ করা হয়েছে।
সোমবার ২২ ফেব্রুয়ারি সকালে আইডিয়াল প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান মোঃ কামাল হোসেনের নিজস্ব অর্থায়নে ১ শত প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীত বস্র বিতরণ করা হয়েছে। স্কুল চত্তরে শীত বস্র বিতরণ কালে উপস্থিত ছিলেন ত্রিশাল কেন্দ্রীয় টেকনিক্যাল এন্ড বি এম কলেজের প্রতিষ্ঠাতা মোঃ শরাফত আলী মন্ডল, প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক রাবিয়া সুলতানা, সহকারী শিক্ষক এস.এম জামাল উদ্দিন শামীম, ফকরউদ্দিন আহমেদ, লায়লা বেগম,মোঃ আলী, কামরুন নাহার,স্বপ্না আক্তার,হাবিবা খাতুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এস.এম জামাল উদ্দিন শামীম
ময়মনসিংহ।


