
প্রকাশিত, ৯ ফেব্রুয়ারি, ২০২১
রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুর শ্রীপুরে শেখ বোরহান উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছলদের মাঝে গবাদিপশু ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি কাওরাইদ বাজারে নিজ বাড়ীর সামনে একর্মসূচি পালন করেন।
রোজ সোমবার বিকেল ৫ টায় বোরহান উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে ৪ টি ছাগল অসহায় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। ছাগল পেয়ে মমিনা,মুক্তা,মনোয়ারা এবং কুলসুম আনন্দে দৈনিক দুর্জয় বাংলার প্রতিবেদককে বলেন, আল্লাহ যেনো বোরহান উদ্দিন সাহেবের পরিবারকে নেক আয়াত দান করুন,উনি যেনো সারাজীবন আমাদের মতো অসহায় দরিদ্র মানুষের পাশে নিঃস্বার্থ ভাবে সহোযোগিতা করে যেতে পারেন সর্বদাই দোয়া করি। অনুষ্ঠানে ৬০ টি সাবান,২৫০ টি পেপের চারা,২০০ টি মরিচের চারা ও ১০০ টি বিজ মানুষের মাঝে বোরহান উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে বিতরণ করেন।
মাওলানা আবদুল মজিদের সভাপতিত্বে, মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে কাওরাইদ গয়েসপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি কেএন উচ্চ বিদ্যালয়ের উপদেষ্টা সদস্য শফিকুজ্জামান শফিক, শেখ বোরহান উদ্দিন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব কাজী,শেখ বোরহান উদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য মাওলানা এসএম রহমতুল্লাহ মাস্টার, রাহাত মন্ডল প্রমুখ।
শেখ বোরহানউদ্দিন ফাউন্ডেশন এর চেয়ারম্যান শেখ মোঃ বোরহান উদ্দিন নগদ অর্থ সহায়তা সহ পূর্বেও নিজ এলাকায় অসহায় দরিদ্র মানুষের পাশে নিঃস্বার্থে ভাবে দাঁড়িয়েছেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট দানবীর শেখ বোরহান উদ্দিন মানবতায় শ্রীপুরে আলোকিত একটি নাম। তিনি ২০১৭ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তিনি সংযুক্ত আরব-আমিরাত প্রবাসী হয়েও দেশের অসহায়, দরিদ্র ও অভাবগ্রস্থ মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা এবং চিকিৎসা বঞ্চিত মানুষের মাঝে নিজ অর্থায়নে ওষুধ ও হুইল চেয়ার এবং স্থানীয় স্কুল, সাদ্রাসা, মসজিদ ও সামাজিক প্রতিষ্ঠান রাস্তার পাশে বিভিন্ন ফলজ, বনজ ও বৃক্ষ রোপন করেন।
শেখ বোরহান উদ্দিনের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ বোরহান উদ্দিন। (ইউ.এ.আই) ইউনিভার্সিটিতে ২৫ বছর ধরে কর্মরত আছেন, তিনি প্রবাস থেকে দেশের মানুষের জন্য বিভিন্ন সময় অসহায় দুস্থদের মাঝে আর্থিক সহায়তা দিয়ে আসছেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


