

প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে প্রস্তাবিত নিয়োগ বিধি বাস্তবায়নের দাবীতে পরিবার কল্যাণ সহকারি ও পরিদর্শকদের কর্মবিরতি কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল১১টায়
প্রস্তাবিত নিয়োগ বিধি বাস্তবায়নের দাবীতে পরিবার কল্যাণ সরকারি ও পরিদর্শকদের কর্মবিরতি কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন
পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী কেন্দ্রীয় পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক, উম্মে কুলসুম তানিয়া।
ময়মনসিংহ জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী পরিষদের আহবায়ক কমিটির, সম্মানিত সদস্য, সাইফুল ইসলাম। উপজেলা মাঠ কর্মচারী সমিতির সভাপতি, সোহেল রানা, পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সভাপতি দেলোয়ারা বেগম সহ মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন,
কর্মবিরতি কর্মসূচিতে বক্তারা বলেন,
আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মূল চালিকাশক্তি (রাজস্বখাতভুক্ত) পরিবার কলা পরিদর্শিকা (৫.৭১০ জন), পরিবার পরিকল্পনা পরিদর্শক ১৮.৫০০ জন) ও পরিবার কল্যাণ সহকারী (২৩.৫০০ জন) পদধারীগণ জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন ও নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সেবা প্রদান, মা ও শিশু স্বাস্থ্য সেবা, 247 ( সার্বক্ষণিক/সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা) সেবা প্রদান (গর্ভকালীন, নিরাপদ প্রসব, নবজাতক ও প্রসবোত্তর সেবা), কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা, পুষ্টি সেবা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-তে দায়িত্ব পালন, কমিউনিটি ক্লিনিকে সেবা দানসহ স্বাস্থ্য বিষয়ক অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে থাকি আমাদের কার্যক্রমে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশু মৃত্যু হ্রাস পেয়েছে যা দেশে ও বহিঃবিশ্বে প্রশংসা অর্জন করেছে। অতীব দৃঃখের বিষয় যে, আমাদের চাকুরী রাজস্বখাতভুক্ত কিন্তু নিয়োগবিধি নেই এবং পরিবার কল্যাণ পরিদর্শিকাদের বিদ্যমান নিয়োগবিধি সংশোধন হয়নি। বিধায় আমাদের বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকুরীগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। উল্লেখ্য যে, নিয়োগ বিধি প্রণয়ন/সংশোধনের ফাইল এ দীর্ঘসূত্রতায় অধিদপ্তর থেকে প্রশাসনিক মন্ত্রণালয় ও লয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ হলেও কোয়েরীর নামে বছরের পর বছর মুবাক খাচ্ছে। এভাবে কোয়ের নামের জটিলতায় দীর্ঘ ২৬ বছর প্রস্তাবিত নিয়োগ বিধি বাস্তবায়ন হয়নি।
নিয়োগ বিধি বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতির আল্টিমেটাম দেওয়া হয় কিন্তু দুঃখজনক হলেও সত্য তার কোন কার্যকরী অগ্রগতি হয়নি। সংগত কারণে নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে
আমাদের ন্যাযা ও যৌক্তিক দাবি নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন না হলে আর ও ধারাবাহিক কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।


















আপনার মতামত লিখুন :