print news || Dailydeshsomoy

প্রকাশিত,২১, মার্চ,২০২৪

কবিতা ,”বাঁশখালী”

মীর খান আমির

এইতো কাছে ঘরের পাশে পাহাড় এবং সাগর
এমন স্বর্গে বসত মোদের লাখো কোটি শোকর।
এই থানাতেই চায়ের বাগান আছে কত খাল
এই থানাতেই দেখবেরে ভাই বন মোরগের পাল।

এই থানাতে আজো আছে বন্য হাতির দল
মনের সুখে হরিণ বেড়ায় দেখবি যদি চল।
একই থানায় সাগর পাহাড় নদী এবং খাল
মাছের ঘোনা লবণের মাঠ হরিণ হাতির পাল।
এই ভুবনে এত কিছুর এমন সমাহার ?
কল্পনাতে ভাবতে পারো পাইবে না ভাই আর।

ধান ছাড়াও সবজি আছে আরো আছে পান
গাছের শাখায় শুনতে পাবে পাখির মধুর গান।
নানারকম ফলের বাগান আম কাঁঠাল আর লিচু
পুরো থানায় ছড়িয়ে আছে বাড়ি ঘরের পিছু।
কাকরুল শসা তিত্ করোলা সবার আগে হয়