print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৩, মার্চ,২০২২

ময়মনসিংহ জেলা প্রতিনিধি ঃ

ময়মনসিংহের বাণিজ্যিক এলাকা স্বদেশী বাজার মোড়ে বহুতল ভবন থেকে পড়ে অর্ক প্রিয়া ধর শ্রীজা (১৫) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে রাইট পয়েন্ট নামের ১২ তলা ভবন থেকে মেয়েটি পড়ে যায়।

নিহত অর্ক প্রিয়া ধর শ্রীজা ময়মনসিংহ কমার্স কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও গবেষক স্বপন ধরের কন্যা। সে সরকারি বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। এখনও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।