
প্রকাশিত
আয়নাল ইসলাম।
মাদকবিরোধী বিশেষ অভিযানে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশের হাতে ২১ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত (২ নভেম্বর ২০২৬) রাতে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় উপজেলার মশাখালী স্কুলের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তিনজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. তারেক মিয়া, মো. মোরসালিন ওরফে মিশা এবং মো. সৈকত।
অভিযানে পাগলা থানার উপপরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীনসহ পুলিশের একটি দল অংশ নেয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পাগলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাগলা থানা পুলিশ জানায়, এলাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্যও স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।



