
প্রকাশিত,১৯, জানুয়ারি,২০২২
রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা পাগলা থানা নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামের মৃত আব্দুল গণি শেখের সন্তান মোঃ গোলন্দাজ মিয়া (৬৭) কে একই গ্রামের মৃত তাজুল ইসলামের সন্তান মোঃ নজরুল ইসলাম দুলাল (৫২) গং দের ভয়ে অতিষ্ঠ হয়ে গোলন্দাজ পরিবার দিনযাপন করেছেন।
সরেজমিনে গিয়ে এলাকাবাসীর কাছে থেকে জানা যায় দীর্ঘদিন যাবৎ গোলন্দাজ এর পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। দুলাল গং আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জোরপূর্বক ভাবে নিরীহ কৃষক পরিবারের জমি জবরদখল করার পায়তারা করে যাচ্ছেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে থেকে আরও জানা যায়, দীর্ঘদীন ধরে এজমি নিয়ে ময়মনসিংহ কোর্টে মামলা চলমান অবস্থায় নিষেধাজ্ঞা জারি করা হয়। কোর্টকে অবমাননা করে দুলাল গং সহযোগিদের নিয়ে অবৈধভাবে জমিতে বাঁশের খুঁটি দিয়ে জবর দখলের চেষ্টা করে আসছে এবং কিছু জমিতে জোরপূর্বক ভাবে সবজি চাষ করতেছে বলে জানা যায়।
গ্রামবাসীরা বলেন, গোলন্দাজ একজন সহজ সরল স্বভাবের মানুষ বলে তাঁকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে নতুবা প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত তাঁর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না বলে জানান গ্রামের লোকজন। কেউ প্রতিবাদ করলে দুলালের দুই ছেলে এবং ছেলের বউদের নিয়ে হামলা শুরু করেন।
গোলন্দাজ এর কাছে জিজ্ঞেস করলে তিনি বলেন, দুলালের সাথে দীর্ঘদিন ধরে যেই জমি নিয়ে সমস্যা, সে জমি হলো আমার পৈতৃক সম্পত্তি। দুলাল আমার সম্পর্কে ভাতিজা, ওর সাথে আমার জমি নিয়ে কোনো বিরোধ থাকতে পারে না, তারপরও সে না বুঝে আমার জমি ওর নিজের মনে করে আসছে । এনিয়ে আমার নামে মিথ্যা মামলাও করেছে। কিন্তু জেলা ময়মনসিংহের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ০৭/০৭/২০২১ ইং তারিখ ঘটনা সত্য তথ্য যাচাই-বছাই করে আমাকে স্বত্ব দখলীয় সম্পত্তি ধারা ফৌঃ কাঃ বিধি ১৪৪ এবং সেখানে উল্লেখ করা হয় যে, সূত্রে উল্লেখিত মোকাদ্দমার দ্বিতীয় পক্ষ বাদীর বড় ভাইয়ের ছেলে তাহার অর্থাৎ দ্বিতীয় পক্ষের পিতা মারা যাওয়ার পর তার পিতার অংশের প্রায় সমস্ত সম্পত্তি ১ম পক্ষ সহ অনেকের কাছে সাফ কাওলা দলিল মূলে বিক্রি করে দেন। এবিষয়ে দুলাল বলেন,এলাকারবাসীর বলে বেড়াচ্ছেন, আমার বাবা নাকি তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছিলেন কিন্তু আমার বাবা সম্পত্তি বিক্রি করেছে কিনা সে বিষয়ে আমি এখনো পর্যন্ত জানিনা এবং তিনি বলেন সম্পত্তি বেদখল করিবো এ বলে হুমকি দিচ্ছেন গোলন্দাজ পরিবারবর্গের সদস্যদের।
এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গোলন্দাজের পরিবারের সদস্য । গোলন্দাজ এর সম্পত্তির তফসিল, জেলা ময়মনসিংহ ,থানা পাগলা ,মৌজা চাকুয়া খতিয়ান নং এসএ বিআরএস ২২৫ ,২৩৭৩ ,দাগ নং এস এ ৪৮৪, জমির পরিমাণ ৪৩ শতাংশ , জমির চৌহদ্দি উত্তরে রহমান গং, দক্ষিনে প্রথম পক্ষ নিজ, পূর্বে আবুল-কালাম গং,পশ্চিমে প্রথম পক্ষ নিজ।


