print news || Dailydeshsomoy

প্রকাশিত,৩১, ডিসেম্বর ২০২১

খুলনা প্রতিনিধি ঃ

খুলনার রূপসায় সন্তান কর্তৃক পিতাকে হত্যার ৭ মাস পর লাশ উদ্ধার, ২ হত্যাকারী আটক

খুলনার রূপসায় পিতাকে হত্যাকে করে নিজ বাড়ির টয়লেটের সেফটি টেংকিতে লুকিয়ে রাখার প্রায় ৭ মাস পর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় হত্যার সাথে জড়িত ঘাতক পুত্র নিয়ামুল ইসলাম তানভিরসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রূপসার শোলপুর গ্রামের বাসিন্দা এনামুল হককে রাগের বসবতী হয়ে তার পুত্র তানভির ও অপর সহযোগী জুম্মান বিগত ৭ মাস পূর্বে কোন এক রাতে মসলা বাটা শিল দিয়ে মাথায় সজোরে আঘাত করে হত্যা করে।

পরবর্তীতে ঐ রাতেই হত্যাকারীরা পিতাকে নিজ বাড়ির টয়লেটের সেফটি টেংকির মধ্য লুকিয়ে রাখে। তখন ঘটনাটি তানভিরের ছোট ভাই নাঈম দেখে ফেল্লে তাকেও হত্যার হুমকি দিয়ে মূখ বন্দ করে রাখা হয়। কিন্তু গত ৩০ ডিসেম্বর পিতা হত্যাকারী তানভির, ছোট ভাই নাঈমকে মারধর করলে সে বিষয়টি এলাকাবাসীকে বলে দেয়। তখন থানা পুলিশকে জানানো হলে পুলিশ দুইজনকে আটক করে।
তারপর জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যা করে বাড়ির সেফটি ট্যাংকিতে লাশ লুকিয়ে রেখেছে বলে স্বীকার করে। পরবর্তীতে সেফটি ট্যাংকি থেকে গতকাল রাতেই গলিত লাশ উদ্ধার করে।

বাবুল আকতার
খুলনা।