print news || Dailydeshsomoy

প্রকাশিত,২১, ডিসেম্বর,২০২১

চট্টগ্রাম বিভাগীয় প্রধান মোঃ ইউসুফ রুবেল ।

ইউপি চেয়ারম্যানকে না জানিয়ে ফেসবুক এ অাপডেট দেওয়ার কারনে প্রথমে মোবাইলে কৈফিয়ত চেয়ে হুমকি,পরক্ষনে গত ১৭ ডিসেম্বর (শুক্রবার) – ২০২১ সময় বেলা ১১ টা থেকে ১২ টার দিকে কুমিল্লা সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনূর রশিদ মামুন গং কর্তৃক জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পএিকার বিশেষ প্রতিনিধি এম শাহীন অালমকে লাঞ্ছিত সহ জানের হুমকির ঘটনায় পুলিশ প্রধানের নিকট অাবেদন।

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা’র বিশেষ প্রতিনিধি, মডার্ন ম্যানশন (১৫তলা) ৫৩, মতিঝিল, ঢাকা-১০০০।স্থায়ী ঠিকানা: পিতা মো: হারুন মিয়া গ্রাম-হরিপুর, ডাক-আনন্দপুর আদর্শ সদর কুমিল্লা-৩৫০০। সাংবাদিক এম শাহীন অালম আজ দীর্ঘ এক যুগেরও বেশী সময় ধরে সংবাদ কর্মী হিসেবে কাজ করে অাসছে, জানা যায়, তিনি বিভিন্ন সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে সংযুক্ত রয়েছে দীর্ঘ সময় ধরে। তিনি বর্তমানে অপরাধ বিচিত্রা ছাড়াও কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক শ্রমিক এবং (অনলাইন নিউজ পোর্টাল) দৈনিক বাংলা খবর নামে এই ২টি পত্রিকায় সম্পাদনা করে অাসছে। গত ১১ নভেম্বর ২০২১ জানা যায়,এম শাহীন অালমের ফেস বুক পেইজ থেকে “কুমিল্লা সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে নৌকার মাঝি কে হচ্ছেন? সদরের এমপি মহোদয়ের মনোনীত মামুন ভাই নাকি নতুন চমক দেখার অধীর অপেক্ষায় ইউনিয়নবাসী” এই আপডেটটি দেয়ার পরদিন মামুন চেয়ারম্যান এর সাথে ঠিকাদারী ব্যাবসায় জরিত একেই ইউনিয়নের হরিপুর গ্রামের নাজমুল হাসান (৪৪) নামের এক লোক সাংবাদিক শাহীনের বাবাকে বলেন, তোমার ছেলে মামুন চেয়ারম্যানের নামে ফেসবুকে আজেবাজে কি লিখেছে, তোমার ছেলেকে না করো, না হয় তোমার ছেলে বিপদে পড়বে বলে হুমকি দেয়। তাৎক্ষনিক শাহীনের বাবা সাংবাদিক শাহীনকে ফোন দিয়ে শাহীনের সাথে চেঁচামেচি করে নাজমুলের বিষয়টা শাহীনকে অবগত করে সাবধান করেন।

পরক্ষণে গত ২৮শে নভেম্বর রাতে কুমিল্লা সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনকে সাংবাদিক শাহীনের (অনলাইন নিউজ পোর্টাল)দৈনিক বাংলা খবর পত্রিকার বার্ষিক প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য তাহার সম্মতি চেয়ে মোবাইলে কল দেন। তখন মামুন চেয়ারম্যান সাংবাদিক শাহীনের প্রোগ্রামে আসবেনা বলে জানিয়ে দেয় এবং ফেসবুকে উপরোক্ত আপডেট এর বিষয়ে বার বার কৈফিয়ত চায়,এবং সাংবাদিক শাহীনকে বলতে থাকে তুমি যে ফেসবুকে লিখেছো অামাকে জিজ্ঞেস করে লিখছো,তুমি কি চমক পেয়েছো অামাকে তোমার বলতে হবে। সাংবাদিক শাহীন এই আপডেট তাকে না জানিয়ে দিলো কেন? নতুন কি চমক আছে, তাকে সাংবাদিক শাহীনের জবাব দিহি করতে হবে বলে কঠোর ভাবে বলে এবং সাংবাদিক শাহীনকে ফাজিল বলে মোবাইলের কল কেটে দেয়। পরক্ষণে এই বিষয়গুলি সাংবাদিক শাহীন তার কুমিল্লা নিজ এলাকার আওয়ামীলীগের নেতাকর্মী সহ তাহার সাংবাদিক সহযোগী সহ সাংবাদিক নেতাদের অবগত করেন। এরেই সূত্র ধরে গত ১৭ ডিসেম্বর-২০২১ সাংবাদিক শাহীন তার নিজ এলাকার দূর্লভপুর মডেল হাইস্কুল মাঠে মেম্বাপ কাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলার প্রোগ্রামের নিউজ সংগ্রহের কাজে উপস্থিত হয়। তখন সেই প্রোগ্রামে চেয়ারম্যান মামুন ও উপস্থিত হন। সে সময় শুক্রবার বেলা ১১টা থেকে ১২বাজে। জানা যায় অতীতে মামুন চেয়ারম্যানের সাথে সাংবাদিক শাহীনের বহুবার দেখা কথাসহ বিভিন্ন সময়ে এলাকার মাদক নিয়ন্ত্রণে ও ইউপি ভূমি অফিসে দুর্নীতি নিয়ে বেশ কয়েকবার কথা ও সাক্ষাত হওয়ার পরও (সেদিন) গত শুক্রবার তিনি সাংবাদিক শাহীনের সাথে এমনই আচরন করা শুরু করলো যেন তার সাথে সাংবাদিক শাহীনের কখনো পূর্ব পরিচয় ছিলই না। অারো জানা যায় ঐ দিন দূর্লভপুর মডেল হাইস্কুলে খেলার প্রোগ্রাম শুরু হওয়ার আগ-মূহুর্তে প্রধান শিক্ষকের কক্ষে প্রধান শিক্ষক সহ সাংবাদিক শাহীনের এলাকার আওয়ামী অঙ্গ-সংগঠনের লোকজন এবং এলাকার গণ্যমান্য প্রায় ২০/২৫ জন লোকের সামনে আবারও ঠিক মোবাইলের মতো ফেসবুক আপডেটের কৈফিয়ত চায় এবং সাংবাদিক শাহীনের মা-বাবা ধরে অকথ্য-ভাষায় গালিগালাজ করতে থাকে। অারো বলতে থাকে সাংবাদিক শাহীন এলাকাতে কিভাবে থাকে সে দেখবে বলে হুমকি দেয় এবং সাংবাদিক শাহীনের হাত-পা ভেঙ্গে দিবে, এলাকার তারই অনুসারী ছেলেদের দিয়ে ল্যাংটা করে পিটাবে বলে ধমক দেয়। মারমুখী হয়ে সাংবাদিক শাহীনকে বলতে থাকে তুই কিসের সাংবাদিক রে, চোদমারানির পুত,কথা বললেই এখন পারামু, মামুন চেয়ারম্যান অারো বলেন কুমিল্লাতে নাকি ২/৪ জন ছাড়া কোন সাংবাদিকই নেই। সব সাংবাদিক নামধারী নাকি খানকিরপুত। জানা যায় মামুন চেয়ারম্যান কুমিল্লার সকল সাংবাদিকদের কে ইঙ্গিত করে বলেন শালারপুতেরা ধান্ধাবাজ, চাঁদাবাজ বলে বার বার সাংবাদিক শাহীনকে হেনস্তা এবং লাঞ্চিত করতে থাকে এবং ঘটনার স্হলে বার বার সাংবাদিক শাহীনকে মারতে তেড়ে আসে। এও বলে হুমকি দেয় যে, তার (পোলাপাইন)ছেলেপেলেকে বললে সাংবাদিক শাহীনের অস্তিত্ব নাকি খুজে পাওয়া যাবে না।